Hypericum Perfoliatum (hyper) হাইপারিকাম পার্ফোলিয়েটাম
Hypericum Perforatum, St. Johns Wort (Hypericaceae)
[Please scroll down for the English Version]
পরিচয়ঃ অপরনাম সেন্ট জনস ওয়ার্ট, ব্রাফিউগা-ডিমোনাস
Antidote food / ঔষধের ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর ।
Antidote / ক্রিয়ানাশকঃ সালফার, আর্স, ক্যামো
কাতরতাঃ
শীতকাতর (প্রথম গ্রেড): [Dr. Robert Gibson Miller এবং James Tyler Kent]
মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি)
- ইহা এন্টিসোরিক ঔষধের মধ্যে গন্য না হলেও ইহার ক্রিয়ার গভীরতা নিতান্ত অগভীর নহে। ইহা সার্জিক্যাল ঔষধরাজীর মধ্যে বিশেষ মুকুটমণি। অন্যান্য সার্জিক্যাল ঔষধসমূহ হলো:- আর্ণিকা, রাসটক্স, ক্যালেন্ডুলা, লিডাম, রুটা, স্ট্যাফিস্যাগ্রিয়া, সিস্ফাইটাম এবং ক্যাল্কেরিয়া কার্ব।
ইঁদুর, বিড়াল কামড়াইলে, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, হাতের তালু, পায়ের তলায় সূচঁ বা পেরেক ফুটিলে, মেরুদন্ড, মস্তিষ্ক বা স্নায়ুকেন্দ্রে আঘাত লাগিলে বা ক্ষত দেখা দিলে হাইপেরিকাম ফলপ্রদ।
-
আক্রান্ত স্থানে ঠান্ডা প্রলেপ দিলে উপশম হইতে থাকিলে লিডাম ফলপ্রদ।
-
ব্যথা স্নায়ুপথ ধরিয়া ক্রমশ উপরের দিকে উঠিতে থাকিলে এবং ব্যথা উত্তাপে উপশম হইলে- হাইপেরিকাম ফলপ্রদ।
-
আঘাত বা ক্ষতজনিত ধনুষ্টংকারে হাইপেরিকাম খুবই ফলপ্রদ।
-
হাতুড়ীর আঘাতে আঙ্গুলের মাথা ছাঁচিয়া গেলে বা কোন কারণে মস্তিষ্কে বা মেরুদন্ডে আঘাত লাগিলে ইহা ফলপ্রদ।
-
স্নায়ুমন্ডলী বা স্নায়ুকেন্দ্রে আঘাত লাগিলে আর্ণিকা মন্টানা অপেক্ষা হাইপেরিকাম বেশি উপযোগী ।
- ইদুর বিড়াল কামড়াইলে, পায়ের তলা, আঙ্গুল, নখের ভিতর প্রভৃতি স্থানে আলপিন, সূচ, পেরেক, কাটা বিদ্ধ হইলে/ আঘাতের ফলে পিষিয়া গেলে যদি অসহনীয় বেদনা হয়, চোয়াল ধরিয়া যায়-তবে হাইপেরিকাম খুব উপযোগী।
- ইহাকে কেহ কেহ হোমিওপ্যাথিক অ্যান্টি-টিটেনাস সিরাম আখ্যা দিয়ে থাকেন, কেননা হাইপেরিকাম যথাসময়ে প্রয়োগ করিলে ধনুষ্টংকার হইতে পারে না।
হাইপেরিকাম একটি সাংঘাতিক বিপদের অবস্থায় বিশিষ্ট বন্ধু বলিলেও কোন অত্যুক্তি হয় না। ইহা এরূপ অবস্থায় প্রয়োজন হয় যখন শত শত উচ্চাঙ্গের সার্জন একবারে হতবুদ্ধি হইয়া পড়েন।
মূল কথাঃ
- ইঁদুর, বিড়াল কামড়াইলে, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, হাতের তালু, পায়ের তলায় সূচঁ বা পেরেক ফুটিলে, মেরুদন্ড, মস্তিষ্ক বা স্নায়ুকেন্দ্রে আঘাত লাগিলে বা ক্ষত দেখা দিলে ইহা ব্যবহার্য়।
- ব্যাথা স্নায়ুপথ ধরিয়া ক্রমশ উর্দ্ধে উঠিলে এবং ব্যাথা উত্তাপে উপশম।
- হাতুরির আঘাতে আঙ্গুলের মাথা ছাঁচিয়া গেলে।
- মস্তিষ্ক বা মেরুদন্ডে আঘাত লাগিলে।
- নাড়ী কাটিবার পর ধনুষ্টংকার।
ব্যবহারস্থলঃ আঘাত লাগিয়া স্নায়ুসমূহ আহত হইলে তজ্জন্য ইহা একটি প্রকৃষ্ট ঔষধ, বিশেষত আঙ্গুল, চরনের আঙ্গুল এবং নখ সকলের আঘাতপ্রাপ্তিতে।করাঙ্গুলি বিশেষতঃ আঙ্গুলের অগ্রভাগ পিষিয়া গেলে ইহা কাযর্করী। আছাড় খাইয়া/ উচ্চস্থান হইতে পড়িয়া গিয়া মেরুদন্ডের নিম্নতম অংশে বেদনা, আঘাতের পর কালশিরা পড়া, বন্দুকের গুলির আঘাত লাগিয়া স্নায়ু আক্রান্ত হওয়া প্রভৃতি।উল্লেখ্য, শরীরের কোন স্থানে আঘাত লাগিয়া মাংস পেশী আহত হইলে, থেৎলাইয়া বা ছেঁচিয়া গেলে আর্ণিকা উপকারী।
ক্রিয়াস্থলঃ Cerebro-spinal nervous system বা মস্তিষ্ক পৃষ্ঠবংশীয় স্নায়ুমন্ডলীর উপর ক্রিয়া করিয়া রক্তবহা নাড়ীর উত্তেজনা, মস্তিষ্ক ও মজ্জায় রক্তাধিক্য জন্মায় এবং স্নায়ুপ্রধান স্থানে অত্যন্ত উত্তেজনা ও স্পর্শাধিক্য সৃষ্টি করে। ককসিক্সের (coccyx) উপরও ইহার ক্রিয়া আছে।
উপশম/হ্রাসঃ উত্তাপ প্রয়োগে, মাথা পেছনের দিকে হেঁট করিলে উপশম।
বৃদ্ধিঃ বেদনা, আড়ষ্টভাব, স্নায়বিক কাশি, হাঁপানির মত টান ইত্যাদি উপসর্গ ঝড় হইবার পূর্বে এবং বর্ষা ও সেঁৎসেতে ঋতুতে, আবহাওয়ার পরিবর্তনে রোগের বৃদ্ধি।
ক্রিয়া স্থিতিকালঃ১-৭ দিন।
লক্ষণ সূত্রঃ এম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৪৪৪, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৩৭২, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-২৩৮, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-২৬৩, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৫০৩, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৪২২, নীলমনি ঘটক: পৃষ্ঠা-৪২১, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-৬৫৫, জে এম মিত্র: পৃষ্ঠা-৪১৮, এস কে সাহা: পৃষ্ঠা-৪৬৮, এইচ. সি এলেন: পৃষ্ঠা-১৩৮, জন হেনরি ক্লার্ক: পৃষ্ঠা-৭৯১ ।
Hypericum Perforatum
St. Johns Wort (Hypericaceae), St. John's-wort, (HYPERICUM)
H.C. Allen
Hypericum Perforatum
St. Johns Wort (Hypericaceae)
- Mechanical injuries of spinal cord; bad effects of spinal concussion; pains, after a fall on coccyx.
- Punctured, incised or lacerated wounds; sore, painful (Led. - contused wounds, Arn., Ham.), especially if of long duration.
- Injuries: from treading on nails, needles, pins, splinters (Led.); from rat-bites; prevents lock-jaw.
- Preserves integrity of torn and lacerated members when almost entirely separated from body (Calend.).
- Injury to parts rich in sentient nerves - fingers, toes, matrices of nails, palms or soles - where the intolerable pains shows nerves are severely involved; of tissues of animal life, as hands and feet.
- Nervous depression following wounds or surgical operations; removes bad effects of shock, of fright, of mesmerism.
- Always modifies and sometimes arrests ulceration and sloughing (Calend.).
- Crushed, mashed finger-tips.
- Tetanus after traumatic injuries (compare, Phys.).
- Vertigo: sensation as if head became suddenly elongated; at night, with urging to urinate.
- Headache: after a fall upon occiput, with sensation as if being lifted up high into the air; great anxiety lest she fall from this height.
- Spine: after a fall; slightest motion of arms or neck extorts cries; spine very sensitive to touch.
- Bunions and corns when pain is excruciating, showing nerve involvement.
- Convulsions; after blows on head or concussion.
Relations:
Compare: Arn., Calen., Ruta, Staph. In wounds where formerly Acon., and Arn., were given alternately, Hypericum cures.
William BOERICKE
HYPERICUM PERFORATUM
St. John's-wort
(HYPERICUM)
- The great remedy for injuries to nerves, especially of fingers, toes and nails.
- Crushed fingers, especially tips.
- Excessive painfulness is a guiding symptom to its use.
- Prevents lockjaw.
- Punctured wounds.
- Relieves pain after operations.
- Quite supersedes the use of Morphia after operations (Helmuth).
- Spasms after every injury.
- Has an important action on the rectum; haemorrhoids.
- Coccydynia.
- Spasmodic asthmatic attacks with changes of weather or before storms, better by copious expectoration. Injured nerves from bites of animals.
- Tetanus.
- Neuritis, tingling, burning and numbness.
- Constant drowsiness.
Mind:
- Feels as if lifted high in air, or anxiety lest he fall from heights.
- Mistakes in writing.
- Effects of shock.
- Melancholy.
Head:
- Heavy; feels as if touched by an icy cold hand. Throbbing in vertex; worse in close room.
- Brain seems compressed.
- Right side of face aches.
- Brain-fag and neurasthenia.
- Facial neuralgia and toothache of a pulling, tearing character, with sadness.
- Head feels longer-elongated to a point.
- In fractured skull, bone splinters.
- Brain feels alive.
- Pains in eyes and ears.
- Falling out of hair.
Stomach:
- Craving for wine.
- Thirst;
- Nausea.
- Tongue coated white at base, tip clean.
- Feeling of lump in stomach (Abies nig; Bry).
Rectum:
Urging, dry, dull, pressing pain.
Haemorrhoids, with pain, bleeding, and tenderness.
Back:
- Pain in nape of neck.
- Pressure over sacrum.
- Spinal concussion.
- Coccyx injury from fall, with pain radiating up spine and down limbs.
- Jerking and twitching of muscles.
Extremities:
- Darting pain in shoulders.
- Pressure along ulnar side of arm.
- Cramp in calves.
- Pain in toes and fingers, especially in tips.
- Crawling in hand and feet.
- Lancinating pain in upper and lower limbs.
- Neuritis, with tingling, burning pain, numbness and flossy skin.
- Joints feel bruised.
- Hysterical joints.
- Tetanus (Physost; Kali brom).
- Traumatic neuralgia and neuritis.
Respiratory: Asthma worse foggy weather and relieved by profuse perspiration.
Skin:
- Hyperidrosis, sweating of scalp, worse in morning after sleep; falling of hair from injury; eczema of hands and face, intense itching, eruption seems to be under the skin.
- Herpes zoster.
- Old ulcers or sores in mouth when very sensitive.
- Lacerated wounds with much prostration from loss of blood.
Modalities:
Worse, in cold; dampness; in a fog; in close room; least exposure; touch.
Better, bending head backward.
Relationship:
Compare: Ledum (punched wounds and bites of animals); Arnica; Staphis; Calend; Ruta; Coff.
Antidotes: Ars; Cham.
Dose: Tincture, to third potency.
E. B. Nash
Hypericum
- Is the remedy "par excellence" for wounded or injured nerves; from simple punctures from nails, splinters, pins, rat bites, etc., to severe concussions of the spine and brain, and especially to parts rich in centient nerves.
- It is to this kind of injuries what Arnica, Hamamelis, Ruta, etc., are to bruises, and Calendula to lacerated muscular tissue, and Staphisagria to cuts with sharp instruments.