Ignatia Amara (ign) ইগ্নেসিয়া আমারা - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
Ignatia Amara (ign) ইগ্নেসিয়া আমারা

Ignatia Amara (ign) ইগ্নেসিয়া আমারা

Short Description:

Product Description

 

Ignatia Amara (ign) ইগ্নেসিয়া আমারা

Ignatia,  St. Ignatius Bean. (Loganiaceae)

[Please scroll down for the English Version]

 

পরিচয়ঃ  ইহার অপর নাম: সেন্ট ইগ্নেসিয়া-বিন বা স্ট্রিকনস্-ফেবাই । ফিলিপাইন দীপপুঞ্জ, কোচিন, চায়না, প্রভৃতির একপ্রকার গাছের বীজ হইতে টিংচার কিংবা ট্রাইটুরেসন প্রস্তুত হয় । ইহা শুধুমাত্র ইগ্নেসিয়া নামেও পরিচিত । ইহার ক্রিয়া গভীর নয়, অগভীর ।

ধাতুগত বৈশিষ্ট্যঃ শ্যামবর্ণ বিশিষ্ট স্ত্রীলোক-যাহারা সহজেই উত্তেজিত হয়। এছাড়া পিত্ত-প্রধান স্ত্রীলোকদের জন্য ইহা বেশি উপযোগী।(পিত্ত-প্রধান পুরুষদের জন্য নাক্স ভমিকা বেশি উপযোগী) ।


Antidote food/ ঔষধের ক্রিয়ানাশক খাদ্য:  কফি, কর্পূর ।

Antidote / ক্রিয়ানাশকঃপালসেটিলা, ক্যামোমিলা, ককিউলাস, আর্ণিকা, এসে-এসি ।

কমপ্লিম্যান্ট বা পরিপূরকঃ (একটি ঔষধ অন্যটির কাজ সমাপ্ত করে)  জিঙ্কাম । বিশেষত মানসিক লক্ষণে ইগ্নেসিয়ার পর নেট্রাম মিউর ভাল কাজ করে ।  

ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য  (Inimical food):  মিষ্টি, কফি, দুগ্ধ, ফল, শীতল পানীয়, ঠান্ডা খাদ্য, তামাক, কালরুটি, ব্র্যান্ডি । 

 

কাতরতাঃ

  • শীতকাতর (দ্বিতীয় গ্রেড): [Dr. Robert Gibson Miller এবং James Tyler Kent]
  • গরমকাতর (তৃতীয় গ্রেড) : [James Tyler Kent]


মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি)

  • এন্টি-সোরিক (তৃতীয় গ্রেড)
  • এন্টি-টিউবারকুলার (তৃতীয় গ্রেড)


  • অবরুদ্ধ মনোভাবজনিত অসুস্থতা।
  • নির্জনপ্রিয়তা-কাহার কাছে কোন কথা প্রকাশ করিতে চাহে না।
  • নির্জনে একাকী থেকে থেকে দীর্ঘ-নিঃশ্বাস ফেলে ।
  • সান্ত্বনা দিলে বা সমবেদনা জানালে রেগে যায় বা বিরক্ত হয়।
  • মানসিক পরিবর্তনশীলতা ।
  • মাথার ব্যথায় সাধারণত সকলে মুক্ত বাতাস পছন্দ করে, কিন্তু ইগ্নেশিয়ার রোগী উত্তাপ প্রয়োগ পছন্দ করে। অর্থাৎ বিরুদ্ধভাবাপন্ন হ্রাস বৃদ্ধি।
  • জ্বরে উত্তাপ অবস্থায় পিপাসা থাকে না, শীত অবস্থায় পিপাসা থাকে।
  • সাধারণত কাশি শুইলে বৃদ্ধি পায়, কিন্ত ইগ্নেশিয়ার রোগী দাঁড়াইলে কাশি বৃদ্ধি পায়।
  • চিররোগের/ হিষ্টিরিয়া, উন্মাদ রোগের তরুণ অবস্থার দ্বার উন্মোচন করিতে ইহা যেন প্রথম চাবিকাঠি স্বরূপ।
  • শোকতাপ, ক্রুদ্ধ বা ব্যর্থ প্রেমের কারণে সৃষ্ট অসুস্থতা।
  • ইহার মধ্যে অনেক বিরোধী ভাবাপন্ন লক্ষণ সমষ্টির যোগাযোগ রহিয়াছে
  • ইহা তরুন পীড়ায় বেশি কার্য্কর (পুরাতন পীড়ায় নহে)।
  • মনের ব্যথা, শোকতাপ, ক্রোধের কথা কাহাকেও না বলে মনে চাপিয়া রাখে।
  • পর্য়ায়ক্রমে প্রফুল্লতা ও বিমর্ষতার ক্ষেত্রে ইগ্নেসিয়া শ্রেষ্ঠ ঔষধ।
  • শোক, ব্যর্থ প্রেম ইত্যাদি মানসিক আঘাত জনিত রোগে ইহা শ্রেষ্ঠ ঔষধ ।
  • ইহার রোগী অনবরত দীর্ঘশ্বাস ত্যাগ করে ।
  • ইগ্নেসিয়া প্রাতে প্রয়োগ করিতে হয়; রাতে প্রয়োগ করা সঙ্গত নয় ।  


কফিয়া এবং নাক্স ভমিকার পর ইগ্নেশিয়া ব্যবহৃত হয় না ।


মূল কথাঃ

  • অতি অল্প সময়ের মধ্যে ইহার মানসিক অবস্থার পরিবর্তন হয়;
  • এই মুহূর্তে আনন্দ, আবার তৎক্ষণাৎ ক্রন্দনের রোল আরম্ভ হইল;
  • ইহার মধ্যে অনেক বিরোধী ভাবাপন্ন লক্ষণ সমষ্টির যোগাযোগ রহিয়াছে (Ignatia is the remedy of great contradiction)
  • অবরূদ্ধ মনোভাবজনিত অসুস্থতা।
  • শোকতাপ, ক্রুদ্ধ বা ব্যর্থ প্রেমের কারণে অসুস্থতা।
  • মনের ব্যথা, শোকতাপ, ক্রোধের কথা কাহাকেও না বলে মনে চাপিয়া রাখে।
  • ঝগড়া করিবার পর অনুতপ্ত হয়, দুঃখ করিতে থাকে।
  • মনের ব্যথা, ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নির্জনে বসিয়া ভাবে এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে।
  • নির্জনে একাকী বসিয়া চিন্তা করার সময় কেহ সান্ত্বনা দিলে রোগী ক্রুদ্ধ ও বিরক্ত হয়।
  • সান্ত্বনায় পীড়ার বৃদ্ধি।
  • সান্ত্বনায় বৃদ্ধি ও মানসিক পরির্বতনশীলতা।
  • বিরূদ্ধভাবাপন্ন হ্রাস-বৃদ্ধি।
  • সবিরাম জ্বরে কেবলমাত্র শীত অবস্থায় পিপাসা।


ব্যবহারস্থলঃ  হিষ্টিরিয়া, বাত, শিরঃপীড়া, কাশি, চক্ষুরোগ, গলক্ষত, হিক্কা, স্ত্রীরোগ, অর্শ, ম্যালেরিয়া জ্বর, কটিশূল, অজীর্ণ, উদরাময় প্রভৃতি রোগে ইহা কার্য্করী।  

ক্রিয়াস্থলঃ  মস্তিষ্ক, স্নায়ুমন্ডলী, গ্রন্থিমন্ডলী, গলদেশ ও অন্ত্র ইহার প্রধান ক্রিয়াস্থল।

উপশম/হ্রাসঃ  ব্যাথার দিকে চাপিয়া শুইলে উপশম, পার্শ্ব পরিবর্তনে উপশম, শক্ত দ্রব্য গিলিবার সময় উপশম, ঢেঁকুর উঠিলে, চলিয়া বেড়াইলে, প্রচুর পরিমাণে জলের মত প্রস্রাবে, ভোজনকালে উপশম, স্থান পরিবর্তনে উপশম ।

বৃদ্ধিঃ  ধুমপানে/ধুম্রঘ্রানে বৃদ্ধি, প্রাতে বৃদ্ধি, খোলা বাতাসে বৃদ্ধি, খাইবার পর বৃদ্ধি, তরল পদার্থ পানে বৃদ্ধি, কফি ও ধুমপানে বৃদ্ধি, গরম সেঁকে, ক্রোধ ও ভয়ে, দুঃখ ও শোকে, হতাশ প্রেমে, উগ্র গন্ধে, অতি সামান্য স্পর্শে, আহারান্তে বৃদ্ধি ।

ক্রিয়া স্থিতিকালঃ ৭-৯ দিন।

লক্ষণ সূত্রঃ এম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৪৪৯, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৩৭৪, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-২৪২, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-২৪৫, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৫০৪, ই. এ. ফ্যারিংটন: পৃষ্ঠা-১৬৬, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৪২৬, নীলমনি ঘটক: পৃষ্ঠা-৪২৬, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-১৯২, জে এম মিত্র: পৃষ্ঠা-৪২৩, এস কে সাহা: পৃষ্ঠা-৪৩, এইচ. সি এলেন: পৃষ্ঠা-১৩৯ । 

 

Super Grade Symptoms of [Ignatia Amara ইগ্নেসিয়া আমারা (ign)] ::: (Total 13)

Ignatia Amara

St. Ignatius Bean. (Loganiaceae)

H.C. Allen

Ignatia
St. Ignatius Bean. (Loganiaceae)

 

  • Especially suited to nervous temperament; women of a sensitive, easily excited nature; dark hair and skin but mild disposition, quick to percieve, rapid in execution.
  • In striking contrast with the fair complexion, yielding, lachrymose, but slow and indecisive, Pulsatilla.
  • The remedy of great contradictions: the roaring in ears > by music; the piles > when walking; sore throat feels > when swallowing; empty feeling in stomach not > by eating; cough < the more he coughs; cough on standing still during a walk (Ast. fl.); spasmodic laughter from grief; sexual desire with impotency; thirst during a chill, no thirst during the fever; the color changes in the face when at rest.
  • Mental conditions rapidly, in an almost incredibly short time, change from joy to sorrow, from laughing to weeping (Coff., Croc., Nux m.); moody
  • Persons mentally and physically exhausted by long-concentrated grief
  • Involuntary sighing (Lach.); with a weak, empty feeling at pit of stomach; not > by eating (Hydr., Sep.).
  • Bad effects of anger, grief, or disappointed love (Cal. p., Hyos.); broods in solitude over imaginary trouble.
  • Desire to be alone.
  • Finely sensitive mood, delicate consciousness.
  • Inconstant, impatient, irresolute, quarrelsome.
  • Amiable in disposition if feeling well, but easily disturbed by very slight emotion; easily offended.
  • The slightest fault finding or contradiction excites anger, and this makes him angry with himself.
  • Children, when reprimanded, scolded, or sent ot bed, get sick or have convulsions in sleep.
  • Ill effects, from bad news; from vexation with reserved displeasure; from suppressed mental sufferings; of shame and mortification (Staph.).
  • Headache, as if a nail was driven out through the side, relieved by lying on it. (Coff., Nux, Thuja). 
  • Cannot bear tabacco; smoking, or being in tabacco smoke, produces or aggravates headache.
  • In talking or chewing, bites inside of cheek.
  • Sweat on the face on a small spot only while eating.
  • Oversensitiveness to pain (Coff., Cham.).
  • Constipation; from carriage riding; of a paralytic origin; with excessive urging, felt more in upper abdomen (Ver.); with great pain, dreads to go to the closet; in women who are habitual coffee drinkers.
  • Prolapsus ani from moderate straining at stool, stooping or lifting (Nit. ac., Pod., Ruta); < when the stool is loose.
  • Haemorrhoids: prolapse with every stool, have to be replaced; sharp stitches shoot up the rectum (Nit. a.); < for hours after stool (Rat., Sulph.).
  • Twitchings, jerkings, even spasms of single limbs or whole body, when falling asleep.
  • Pain in small, circumscribed spots. Fever: red face during chill (Fer.); chill, with thirst during chill only; > by external heat; heat without thirst, < by covering ( > by covering, Nux).
  • Complaints return at precisely the same hour.
  • Ignatia bears the same relation to the diseases of women that Nux does to sanguine, bilious men.
  • There are many more Ignatia persons in North America than Nux vomica persons - Hering.

 

Relations: Incompatible: Coff., Nux, Tab. The bad effects of Ign. are antidoted by Puls.

 

Aggravation: From tabacco, coffee, brandy contact, motion, strong odors, mental emotions, grief.

Amelioration: Warmth, hard pressure (Cinch.); swallowing; walking.

 

 

William BOERICKE

 

IGNATIA AMARA

 

St. Ignatius Bean
(IGNATIA)

 

  • Produces a marked hyperæsthesia of all the senses, and a tendency to clonic spasms.
  • Mentally, the emotional element is uppermost, and co-ordination of function is interfered with.
  • Hence, it is one of the chief remedies for hysteria.
  • It is especially adapted to the nervous temperament-women of sensitive, easily excited nature, dark, mild disposition, quick to perceive, rapid in execution.
  • Rapid change of mental and physical condition, opposite to each other.
  • Great contradictions.
  • Alert, nervous, apprehensive, rigid, trembling patients who suffer acutely in mind or body, at the same time made worse by drinking coffee.
  • The superficial and erratic character of its symptoms is most characteristic. 
  • Effects of grief and worry. Cannot bear tobacco.
  • Pain is small, circumscribed spots (Oxal ac). 
  • The plague.
  • Hiccough and hysterical vomiting.

 

Mind: 

  • Changeable mood; introspective; silently brooding.
  • Melancholic, sad, tearful.
  • Not communicative. 
  • Sighing and sobbing.
  • After shocks, grief, disappointment.

 

Head:

  • Feels hollow, heavy; worse, stooping.
  • Headache as if a nail were driven out through the side.
  • Cramp-like pain over root of nose.
  • Congestive headaches following anger or grief; worse, smoking or smelling tobacco, inclines head forward.

 

Eyes:

  • Asthenopia, with spasms of lids and neuralgic pain about eyes (Nat m).
  • Flickering zigzags.

 

Face:

  • Twitching of muscles of face and lips.
  • Changes color when at rest.

 

Mouth:

  • Sour taste.
  • Easily bites inside of cheeks.
  • Constantly full of saliva.
  • Toothache; worse after drinking coffee and smoking.

 

Throat:

  • Feeling of a lump in throat that cannot be swallowed.
  • Tendency to choke, globus hystericus.
  • Sore throat; stitches when not swallowing; better, eating something solid.
  • Stitches between acts of swallowing.
  • Stitches extend to ear (Hep).
  • Tonsils inflamed, swollen, with small ulcers
  • Follicular tonsillitus.

 

Stomach:

  • Sour eructation.
  • All-gone feeling in stomach; much flatulence; hiccough.
  • Cramps in stomach; worse slightest contact.
  • Averse to ordinary diet; longs for great variety of indigestible articles.
  • Craving for acid things. 
  • Sinking in stomach, relieved by taking a deep breath.

 

Abdomen:

  • Rumbling in bowels.
  • Weak feeling in upper abdomen.
  • Throbbing in abdomen (Aloe; Sang).
  • Colicky, griping pains in one or both sides of abdomen.

 

Rectum:

  • Itching and stitching up the rectum. 
  • Prolapse.
  • Stools pass with difficulty; painful constriction of anus after stool.
  • Stitches in haemorrhoids during cough.
  • Diarrhoea from fright.
  • Stitches from anus deep into rectum.
  • Haemorrhage and pain; worse when stool is loose. 
  • Pressure as of a sharp instrument from within outward.

 

Urine: Profuse, watery (Phos ac).

 

Respiratory: 

  • Dry, spasmodic cough in quick successive shocks.
  • Spasm of glottis (Calc).
  • Reflex coughs.
  • Coughing increases the desire to cough. 
  • Much sighing.
  • Hollow spasmodic cough, worse in the evening, little expectoration, leaving pain in trachea.

 

Female:

  • Menses, black, too early, too profuse, or scanty.
  • During menses great languor, with spasmodic pains in stomach and abdomen.
  • Feminine sexual frigidity.
  • Suppression from grief.

 

Extremities:

  • Jerking of limbs.
  • Pain in tendo-Achillis and calf.
  • Ulcerative pain in soles.

 

Sleep:

  • Very light.
  • Jerking of limbs on going to sleep.
  • Insomnia from grief, cares, with itching of arms and violent yawning.
  • Dreams continuing a long time; troubling him.

 

Fever:

  • Chill, with thirst; not relieved by external heat.
  • During fever, itching; nettle-rash all over body.

 

Skin:

  • Itching, nettle-rash.
  • Very sensitive to draught of air.
  • Excoriation, especially around vagina and mouth.

 

Modalities:

  • Worse, in the morning, open air, after meals, coffee, smoking, liquids, external warmth. 
  • Better, while eating, change of position.

 

Relationship:

Compare: Zinc; Kali phos; Sep; Cimicif. Panacea arvensis--Poor man's Mercury--(Sensitiveness over gastric region with hunger but an aversion to food).

Complementary: Nat mur.

Incompatible: Coffea; Nux; Tabac.

AntidotesPuls; Cham; Cocc.

 

Dose: Sixth, to 200th potency.

 

 

 

E. B. NASH 

 

IGNATIA

 

 

 

 

  • Remedy of paradoxicalities. Head better lying on painful side, moody, goneness not > by eating, sore throat < by swallowing, thirst during chill, face red during chill, etc.
  • Sad, sighing, changeable, moody disposition.
  • Twitching or spasms, or convulsions from exciting or depressing emotions, fright, etc.
  • All-gone, weak, empty sensation in stomach not > by eating.
  • Anal troubles (piles, prolapsus, soreness and pain after stool, pains shooting up into abdomen).
  • Adapted to emotional, hysterical subjects.
  • Modalities: < slight touch, smoking, coffee; > lying on painful side; hard pressure; profuse watery urination.
  • Cough; dry, spasmodic; not relieved by coughing; the longer he coughs the more the irritation to cough increases.
  • Pain; in small circumscribed spots; over-sensitive (Coff., Hep.).
  • In most cases Ignatia should be given in the morning.
  • Ignatia bears the same relation to the diseases of women that Nux does to bilious men.

First Grade Symptoms of [Ignatia Amara ইগ্নেসিয়া আমারা (ign)] ::: (Total 492)