Ledum Palustre (led) লেডাম প্যালাষ্টার
পরিচয়ঃ ইহার অপর নাম Marsh-Tea, Labrador Tea, Wild Rosemary, ইহা ইরিকেসী জাতীয় উদ্ভিদ; সমস্ত তাজা গাছড়া ও শুষ্ক পাতা হইতে টিংচার তৈরী হয়। ইহা চা জাতীয় একপ্রকার গাছ। ইহা ইউরোপ, ফ্রান্স, এশিয়া ও কানাডার জলাভূমিতে জন্মে।
ধাতুগত বৈশিষ্ট্যঃইহার রোগীরা হৃষ্টপুষ্ট, রক্ত প্রধান ও রক্তপূর্ণ হইয়া থাকে। এরূপ রক্তপ্রধান রোগীদের সহজেই রক্তপাত হয়, তাহাদের মুখমন্ডল লাল হয়, তাহারা মাংসল, বলবান, হষ্টপুষ্ট ধাতুর লোক হইয়া থাকে। পুরাতন বাত ও সন্ধিবাত প্রবণ ধাতুবিশিষ্ট ব্যক্তিদিগের পক্ষে এবং মদ, নেশার কুফলে ইহা বিশেষ উপযোগী।
Antidote food/ ঔষধের ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর ।
ক্রিয়ানাশকঃক্যাম্ফর, লিডাম মাকড়শার বিষ নাশ করে।
- ঠান্ডা পানিতে ব্যথার উপশম- ঠান্ডা প্রলেপ ব্যতীত থাকিতেই পারে না।
- পায়ের তলায় পেরেক বা অন্য কিছু ফুটিলে বা ইঁদুর, বিড়াল, বোলতা, বিছা কামড়াইলে স্থানটি অত্যন্ত বেদনাযুক্ত হয় এবং ঠান্ডা জলে আরামবোধ।
- গতি নিম্ন হইতে উপরের দিকে।
- সাধারণত গাউট বা গেঁটেবাত প্রথমে নিম্নাঙ্গে প্রকাশ পায়-ক্রমশ উর্ধ্বাংশে প্রকাশ পায়।
- আক্রান্ত স্থান সহ হাত, পা, মুখ সবই ফুলিয়া ওঠে-শোথ।
- স্নায়ুকেন্দ্রে আঘাতের ফলে ব্যথা স্নায়ুপথ ধরিয়া উপর দিকে উঠিতে থাকে এবং ব্যথা ঠান্ডায় উপশম। (ব্যথা উত্তাপে উপশম হইলে-হাইপেরিকাম প্রযোজ্য।)
- হাতুড়ীর আঘাতে আঙ্গুলের মাথা ছাঁচিয়া গেলে বা কোন কারণে মস্তিষ্কে বা মেরুদন্ডে আঘাত লাগিলে হাইপেরিকাম প্রযোজ্য।
কাতরতাঃ
শীতকাতর (প্রথম গ্রেড): [Synthesis]
শীতকাতর (দ্বিতীয় গ্রেড): [James Tyler Kent]
গরমকাতর (দ্বিতীয় গ্রেড): [Dr. Robert Gibson Miller]
গরমকাতর (দ্বিতীয় গ্রেড): [Synthesis]
মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি):
- এন্টি-সোরিক (তৃতীয় গ্রেড)
- এন্টি-সিফিলিটিক (দ্বিতীয় গ্রেড)
- এন্টি-টিউবারকুলার (দ্বিতীয় গ্রেড)
মূল কথাঃ
- সর্বদাই শীতে হি হি করিতে থাকে, অথচ আদৌ গরম সহ্য করিতে পারে না-কেবল ঠান্ডা চায়।
- বিশেষতঃ যাতনাপুর্ণ স্থানটি অতি শীতল জলে ডুবাইয়া রাখিতে পারিলে আরাম বোধ।
- স্নায়ুমন্ডলে আঘাত জনিত পীড়া।
- গতি নিম্ন হইতে উপরের দিকে।
- মস্তক ব্যতীত শরীরের অন্যান্য স্থানগুলি অতিশয় ঠান্ডাযুক্ত থাকে।
- অত্যন্ত শীতকাতর, অথচ উত্তাপ চায় না, উত্তাপ সহ্য হয় না এমনকি আক্রান্ত স্থানটিতে শীতল প্রয়োগে উপশম।
- বাত ও গেটে বাত শরীরের নিম্নাঙ্গেই প্রথম আক্রমণ করে।
- হাত, পা, মুখ সবই ফুলিয়া উঠে বা সর্বাঙ্গে শোথ দেখা দেয়।
- পায়ের তলায় পেরেক বা অন্য কিছু ফুটিলে বা ইঁদুর, বিড়াল, বোলতা, বিছা কামড়াইলে স্থানটি অত্যন্ত বেদনাযুক্ত হয় এবং ঠান্ডা জলে আরামবোধ।
ব্যবহারস্থলঃ পুরাতন বাত, সন্ধিবাত, কোন কিছুর দংশন, কালশিরা পড়া, তীক্ষ্ণধার কোন দ্রব্য বা শলাকাদি বিদ্ধ হওয়া, ধনু্ষ্টঙ্কার, নানাবিধ চর্মপীড়া, নানাবিধ ক্ষত, কাশির সহিত রক্ত উঠা, ক্ষয়কাশি, হাঁপানি, একজিমা প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার্য্য ।ইহার উপশম লক্ষণটি বিশেষভাবে লক্ষণীয়-ঠান্ডা জলে আক্রান্ত স্থান ডুবাইলে, ঠান্ডা জলে কাপড় ভিজাইয়া চাপিয়া রাখিলে উপশম।
ক্রিয়াস্থলঃ ক্ষুদ্র সন্ধি, টেন্ডন, গোঁড়ালী, চর্ম, ফুসফুসের রক্তসঞ্চালন, অস্থি-আবরক এবং রক্তাদির উপর ইহার প্রধান ক্রিয়া।
উপশম/হ্রাসঃ উপদংশের ক্ষত বা অন্য যে কোন ক্ষত ঠান্ডা প্রয়োগে আরাম বোধ; ঠান্ডা জলে আক্রান্ত স্থান ডুবাইলে, ঠান্ডা জলে কাপড় ভিজাইয়া চাপিয়া রাখিলে, বিশ্রামে উপশম।
বৃদ্ধিঃ সন্ধ্যাবেলায়, রাত্রে, মদ্যপানে, উত্তাপে, মাথার চুল কাঁটার পর, বিছানার উত্তাপে বৃদ্ধি।
ক্রিয়া স্থিতিকালঃ ২৮ দিন।
অর্থ্যাৎ পরস্পরের গুন নাশক (inimical ): চায়না
ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য (Inimical food): মদ্য, বিয়ার, ব্র্যান্ডি, উত্তেজক খাদ্য ।
লক্ষণ সূত্রঃ এম,
ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৫৩৬, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৪৩৬, উইলিয়াম বোরিক:
পৃষ্ঠা-২৭৯, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-২৬১, অতুল কৃষ্ণ দত্ত:
পৃষ্ঠা-৫৫৭, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৫০০, নীলমনি ঘটক: পৃষ্ঠা-৫৬০, ই. বি
ন্যাশ: পৃষ্ঠা-৪৮৩, জে এম মিত্র: পৃষ্ঠা-৪৯১, এস কে সাহা: পৃষ্ঠা-৩৯৭, এইচ.
সি এলেন: পৃষ্ঠা-১৬০
HOMŒOPATHIC MATERIA MEDICA
by William BOERICKE, M.D.
Presented by Médi-T
LEDUM PALUSTRE
Marsh-Tea
(LEDUM)
Affects especially the rheumatic diathesis, going through all the changes, from functional pain to altered secretions and deposits of solid, earthy matter in the tissues. The Ledum rheumatism begins in feet, and travels upward. It affects also the skin, producing an eruption like Poison-oak, and is antidotal thereto, as well as to stings of insects. There is a general lack of animal heat, and yet heat of bed is intolerable. For punctured wounds, produced by sharp-pointed instruments or bites particularly if the wounded parts are cold, this is the remedy. Tetanus with twitching of muscles near wound.
Head.--Vertigo when walking, with tendency to fall to one side. Distress when head is covered. Nosebleed (Mellilot; Bry).
Eyes.--Aching in eyes. Extravasation of blood in lids, conjunctiva, aqueous or vitreous. Contused wounds. Cataract with gout.
Face.--Red pimples on forehead and cheeks; stinging when touched. Crusty eruption around nose and mouth.
Mouth.--Dry, retching with eructation. Musty taste with catarrhal affection.
Respiratory.--Burning in nose. Cough, with bloody expectoration. Dyspnœa; chest feels constricted. Suffocative arrest of breathing. Pain along trachea. Bronchitis with emphysema of aged. Oppressive constriction of chest. Tickling in larynx; spasmodic cough. Hæmoptysis, alternating with rheumatism. Chest hurts when touched. Whooping-cough; spasmodic, double inspiration with sobbing.
Rectum.--Anal fissures. Hæmorrhoidal pain.
Extremities.--Gouty pains shoot all through the foot and limb, and in joints, but especially small joints. Swollen, hot, pale. Throbbing in right shoulder. Pressure in shoulder, worse motion. Cracking in joints; worse, warmth of bed. Gouty nodosities. Ball of great to swollen (Bothrops). Rheumatism begins in lower limbs and ascends (Kalmia opposite). Ankles swollen. Soles painful, can hardly step on them (Ant c; Lyc). Easy spraining of ankle.
Fever.--Coldness, want of animal heat. Sensation as of cold water over parts; general coldness with heat of face.
Skin.--Acne on forehead, sticking pain therein. Eczema (facial). Itching of feet and ankles; worse, scratching and warmth of bed. Ecchymosis. Long discoloration after injuries. Carbuncles (Anthracin. Tarant cuben). Antidote to Rhus poisoning (Grindel; Cyprip; Anac).
Modalities.--Better, from cold, putting feet in cold water. Worse, at night, and from heat of bed.
Relationship.--Compare: Ledum antidotes spider poisons. Ruta; Ham; Bellis; Arnica.
Dose.--Third to thirtieth potency.