Sanicula (sanic) স্যানিকিউলা
Sanicula aqua
পরিচয়ঃ আমেরিকার উৎস বিশেষের জল হইতে (ঝরণার জল) প্রস্তুত হয় । ইহা একটি অতি সুপরীক্ষিত প্রয়োজনীয় পলিক্রেস্ট ও এন্টিসোরিক ঔষধ । ইহার পুরো নাম Sanicula Aqua স্যানিকিউলা একোয়া, স্যানিকিউলা ম্যারিল্যান্ডিকা ।
ধাতুগত বৈশিষ্ট্যঃ ইহা শিশুদের উত্তম ঔষধ । অকাল বৃদ্ধ ও শীর্ণ, চর্ম ময়লাযুক্ত, চর্বি মাখান ও পিঙ্গলযুক্ত। গ্রীবাদেশের চর্ম ঝুলিয়া ভাঁজ পড়িয়া যায়।
Antidote food/ ঔষধের ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর ।
-
নিম্ন গতিতে পড়িয়া যাইবার আশঙ্কা (বোরাক্স, জেলস)।
-
পরিবর্তনশীলতা।
-
ঘুমানোর সময় মাথা এবং ঘাড়ে প্রচুর ঘাম হয়-বালিশ ভিজিয়া যায় (ক্যালকেরিয়া কার্ব, সাইলিসিয়া)।
-
হাতের তালু ও পায়ের তলায় প্রচুর ঘাম হয়-পায়ের মোজা ভিজিয়া যায়।
-
ঘাম অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকর।
-
অত্যন্ত গরমকাতর এবং লবন পছন্দ করে।
-
জিহবা এত জ্বালা যে মাঝে মাঝে তাহা বাহির করিয়া রাখিতে হয়।
তরুণ অবস্থায় যে সকল লক্ষণ থাকিলে ক্যামোমিলা প্রয়োগ করিতে হয়, পুরাতন পীড়ায় সেই সকল লক্ষণে স্যানিকিউলা কাজে আসে ।
কাতরতাঃ
শীতকাতর (তৃতীয় গ্রেড): [Synthesis]
মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি):
- এন্টি-সাইকোটিক (তৃতীয় গ্রেড)
মূল কথাঃ
- মাথায় খুসকী ও মরামাস প্রায়ই জন্মে।
- পরিবর্তনশীলতা।
- অত্যন্ত লবণ প্রিয়।
- জিহবা এত জ্বালা যে মাঝে মাঝে তাহা বাহির করিয়া রাখিতে হয়।
- শ্বেত প্রদর ভীষণ আঁশটে গন্ধ।
- কানের পেছনে কানচটা ঘা প্রায়ই জন্মে (সোরিণাম, গ্রাফাইটিস)।
- নিম্ন গতিতে পড়িয়া যাইবার আশঙ্কা (বোরাক্স, জেলস)।
- শিশু অল্পেই রাগান্বিত এবং ত্রুদ্ধ হবার স্বভাব।
- পায়ের তলায় জ্বালা, লেপের ভিতর পা রাখিতে পারে না (ল্যাকেসিস, সালফার, মেডোরিনাম)।
- মুখমন্ডল ও নাসিকা হইতে ভীষণ বিশ্রী একটা দুর্গন্ধ বাহির হয়।
- নোনতা খাবার ও মাংস বেশি পছন্দ।
- প্রচুর পরিমাণে আলগা লবণ খায় (নেট্রাম মিউর, মেডোরিণাম, আর্জেন্টাম নাইট্রিকাম, নাইট্রিক এসিড)।
- নিদ্রা যাইবার কালে মস্তিষ্কের ও গ্রীবাদেশের ঘামে বালিশ ভিজিয়া যায় (ক্যাল্কেরিয়া কার্ব, সাইলেসিয়া)।
- হাত-পায়ের তালু হাজাকর ঘামে ভিজিয়া যায়।
- খুব দুর্গন্ধযুক্ত ঘাম (গ্রাফাইটিস, সোরিণাম, সাইলেসিয়া)।
- পাদদেশ অতীব শীতল।
- শিশুদের শীর্ণতা নিম্নদেশ হইতে আরম্ভ হয় (এব্রোটেনাম, টিউবারকুলিনাম)।
-
উদরাময় ও কোষ্ঠবদ্ধতা।
ব্যবহারস্থলঃ গাড়ীতে চড়িলে বমি, কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, মৌমাছির হুল বেঁধা, যে সকল ফোঁড়াদি সহজে ফাটে না, মাথায় খুস্কি, অসাড়ে বিছানায় প্রস্রাব, পাঁচড়া, শ্বেত-প্রদর, দন্তশূল, জরায়ু-চুত্যি, জরায়ুর অর্বুদ প্রভৃতি পীড়ায় ফলপ্রদ ।
ক্রিয়াস্থলঃ শারীরিক পুষ্টি, স্ত্রী-জননেন্দ্রিয়, গলার ভিতর, সরলান্ত্র ও চর্মেন উপর ইহার প্রধান ক্রিয়া ।
উপশম/হ্রাসঃ বিশ্রামে, খোলা বাতাসে, শীতল বায়ুতে, উপশম, বাতের বেদনা উত্তাপে উপশম, ধূমপানে (গা বমি বমি) উপশম।
বৃদ্ধিঃ রাত ৯ টা হইতে মধ্যরাত্রির পর পযর্ন্ত বৃদ্ধি, স্পর্শে, সামান্য চাপে, গাড়ীতে চড়িয়া যাইবার সময়, হাত উঠাইলে, উঁচু নিচুতে পা পড়িলে, জাগিবার পর, পিছনে বা ঘাড়ে ঠান্ডা বাতাস লাগিলে বৃদ্ধি, নিম্নগতিতে নৌকা বা গাড়ীতে চাপিলে বৃ্দ্ধি ।
লক্ষণ সূত্রঃ এম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৭৩৭, এন. সি. ঘোষ: পৃষ্ঠা-৬৯৬, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-৪০১, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৪১৭, জে এম মিত্র: পৃষ্ঠা-৬৮৩, এইচ. সি এলেন: পৃষ্ঠা-২৪৭ ।
HOMŒOPATHIC MATERIA MEDICA
by William BOERICKE, M.D.
Presented by Médi-T
SANICULA AQUA
The Water of Sanicula Springs, Ottawa, I11
(SANICULA)
Has been found a useful remedy in enuresis, seasickness, constipation, etc. Rickets.
Head.--Dread of downward motion (Borax). Profuse sweat on occiput and in nape of neck, during sleep (Calc; Sil). Photophobia. Lachrymation in cold air or from cold application. Profuse scaly dandruff. Soreness behind ears.
Throat.--Thick, ropy, tenacious mucus.
Mouth.--Tongue large, flabby, burning; must protrude it to keep cool. Ringworm on tongue.
Stomach.--Nausea and vomiting from car-riding. Thirst; drink little and often (Ars; Chin). Is vomited as soon as it reaches the stomach.
Rectum.--Stools large, heavy and painful. Pain in whole perineum. No desire until a large accumulation. After great straining only partially expelled; recedes, crumbles at verge of anus (Mag mur). Very offensive odor. Excoriation of skin about anus, perineum, and genitals. Diarrhœa; changeable in character and color; after eating.
Female.--Bearing-down, as if contents of pelvis would escape; better, rest. Desire to support parts. Soreness of uterus. Leucorrhœa with odor of fish-brine or cold cheese (Hepar). Vagina feels large.
Back.--Dislocated feeling in sacrum and better lying on right side.
Extremities.--Burning of soles of feet (Sulph; Lach). Offensive foot-sweat (Sil; Psor). Cold, clammy sweat of extremities.
Skin.--Dirty, greasy, brownish, wrinkled. Eczema, fissured hands and fingers (Petrol; Graph).
Modalities.--Worse, moving arms backward.
Relationship.--Compare: Abrot; Alum; Calc; Sil; Sulph. Sanicula Aqua must not be confounded with the Sanicle (pool-root or wood marsh), also called Sanicula. This is used in various nervous affections, resembling Valeriana. It is used as a vulnerary, resolvent for sanguineous extravasations, and as an astringent (Has not been proved).
Dose.--Thirtieth potency.