Murex Purpura (murx) মিউরেক্স-পার্পিউরা - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
Murex Purpura (murx) মিউরেক্স-পার্পিউরা

Murex Purpura (murx) মিউরেক্স-পার্পিউরা

Short Description:

Product Description

 

Murex Purpura (murx) মিউরেক্স-পার্পিউরা


পরিচয়ঃ ইহা সমুদ্রজাত পার্পল-ফিস নামক এক প্রকার শামুক বিশেষ। জীবন্ত শামুকের ঘাড়ের রঙিন অংশ থেকে ওষধুটি প্রস্তুত। ইহা একটি এন্টিসাইকোটিক ঔষধ।


ধাতুগত বৈশিষ্ট্যঃ স্নায়ুপ্রধান ও অভিমানী স্ত্রীলোকই ইহা প্রয়োগের ক্ষেত্র। সে সব নারী ভীত, সদাই বিমর্ষভাবে থাকে, উদ্বেগপূর্ণ তাদের পীড়াতেই ওষুধটি অধিক ফলপ্রদ হয়। 


Antidote food/ ঔষধের ক্রিয়ানাশক খাদ্য:  কফি, কর্পূর ।



  • যত বেশি প্রদর স্রাব হইবে রোগীকে তত বেশি প্রফুল্ল দেখাইবে।  
  • অতিরিক্ত সঙ্গম লিপ্সা এই ঔষধের মর্মবাণী।
  • সঙ্গম কামনাটি সামান্য স্থানীয় স্পর্শে বৃদ্ধি হয়, এমন কি বস্ত্রাদির সংঘর্ষেও ভয়ানক সঙ্গম ইচ্ছা জাগে।
  • কাম উত্তেজনার সহিত জরায়ুর শিথিলতা।



কাতরতাঃ

জানা যায়নি।



মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি)

  • এন্টি-সোরিক (তৃতীয় গ্রেড)
  • এন্টি-সাইকোটিক (তৃতীয় গ্রেড)



মূল কথাঃ

  • অতিরিক্ত সঙ্গম লিপ্সা এই ঔষধের মর্মবাণী।
  • সঙ্গমকামনাটি সামান্য স্থানীয় স্পর্শে বৃদ্ধি হয়, এমন কি বস্ত্রাদির সংঘর্ষেও ভয়ানক সঙ্গম ইচ্ছা জাগে।
  • জরায়ু প্রদেশে একটি টাটানি বা আড়ষ্ট বোধ থাকে।
  • জরায়ু বহির্নিগমন অনুভূতি, ফলে রোগী পায়ের উপর পা চাপিয়া বসে-ইহাতে উক্ত অনুভূতির উপশম হয়।



ব্যবহারস্থলঃ স্ত্রীজননেন্দ্রিয়ের নানাবিধ পীড়া, গর্ভস্রাব, জরায়ু-গ্রীবার পীড়া, জরায়ু হইতে প্রচুর রক্তস্রাব। গর্ভাবস্হায় পীড়া, জরায়ুর স্হানচুতি; কামোন্মাদ, স্তনের বেদনা, বাধক, বয়োসন্ধিকালে পীড়া প্রভৃতি ক্ষেত্রে উপযোগী। উত্তেজনা, রমণালিঙ্গনের তীব্র আকাঙ্খা, জরায়ুর নিম্নগতি প্রভৃতি ইহার পরিচায়ক লক্ষণ।


ক্রিয়াস্থলঃ মিউরেক্স সিপিয়ার ন্যায় স্ত্রীজননেন্দ্রিয়ের উপর ক্রিয়া প্রকাশিত করে।


উপশম/হ্রাসঃ  ঋতুস্রাবের পূর্বে, আহার করিলে উপশম।


বৃদ্ধিঃ  সামান্য স্পর্শে, রৌদ্রে বসিয়া থাকিলে, গর্ভপাতে বৃদ্ধি।


লক্ষণ সূত্রঃ এম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৬০১, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৪৮৫, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-৩১৪, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৩৮৫, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৬৪৩, নীলমনি ঘটক: পৃষ্ঠা-৬৬১, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-২৫২, জে এম মিত্র: পৃষ্ঠা-৫৫৫, এস কে সাহা: পৃষ্ঠা-৩৮৩, এইচ. সি এলেন: পৃষ্ঠা-১৯১ ।  

Super Grade Symptoms of [Murex Purpura মিউরেক্স-পার্পিউরা (murx)] ::: (Total 1)

First Grade Symptoms of [Murex Purpura মিউরেক্স-পার্পিউরা (murx)] ::: (Total 25)

HOMŒOPATHIC MATERIA MEDICA
by William BOERICKE, M.D.
Presented by Médi-T

 

  
MUREX PURPUREA
Purple Fish
(MUREX)

The symptoms of the female sexual organs are most-prominent, and have been clinically verified. Especially adapted to nervous, lively, affectionate women. Patient weak and run down.

Mind.--Great sadness, anxiety, and dread.

Stomach.--Sinking, all-gone sensation in stomach (Sep). Hungry, must eat.

Female.--Conscious of a womb. Pulsation in neck of womb. Desire easily excited. Feeling as if something was pressing on a sore spot in the pelvis: worse sitting. Pain from right side of womb to right or left breast. Nymphomania. Least contact of parts causes violent sexual excitement. Sore pain in uterus. Menses irregular, profuse, frequent, large clots. Feeling of protrusion. Prolapse; enlargement of uterus, with pelvic tenesmus and sharp pains, extending toward breasts; aggravated lying down. Dysmenorrhœa and chronic endometritis, with displacement. Must keep legs tightly crossed. Leucorrhœa green or bloody, alternate with mental symptoms and aching in sacrum. Benign tumors in breasts. Pain in them during menstrual period.

Urinary.--Urine frequent at night; smells like Valerian constant urging (Kreos).

Modalities.--Worse, least touch.

Relationship.--Compare: Plat; Lil; Sep (the latter lacks sexual erethism of Murex).

Dose.--Third to thirtieth potency.