Mercurius Sulphuricus মার্কিউরিয়াস-সালফিউরিকাস (merc-sul)
পরিচয়ঃ ইহার অপর নাম সালফেট-অভ-মার্কারি। টার্পেথ মিনারেল।ব্যবহারস্থলঃ অতি ভোরেই উদরাময় আরম্ভ; বাহ্যে গরম স্রোতের ন্যায় নিঃসৃত হয়; মল হলুদবর্ণের; হড়হড় করিয়া চাউল ধোঁয়া জলের ন্যায় মল নির্গত হইতে থাকে। রোগীর অত্যাধিক শ্বাসকষ্ট; সেইজন্য উঠিয়া বসিতে হয়। কখনও শ্বাস আস্তে আস্তে বহিতে থাকে, কখনও বা দ্রুত শ্বাস-প্রশ্বাস বহিতে থাকে। বক্ষঃদেশে জ্বালাবোধ, বক্ষঃস্হলের শোথ রোগে মার্ক-সল আর্সেনিকের ন্যায় কাজ করে।
লিভার বা হার্টের বিকৃতিবশতঃ বুকে শোথ (hydrothorax)।এই ঔষধ প্রয়োগের পর উদরাময় দেখা দেওয়া শুভ নির্দশন।
উপশম/হ্রাসঃ উঠিয়া বসিলে, প্রচুর পাতলা পায়খানা হইরে উপশম।
বৃদ্ধিঃ বিকালে, শুইবার পর বৃদ্ধি।
লক্ষণ সূত্রঃএম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৫৮৮, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৪৭৬, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-৩০৯, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৬২৩, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৫৪৭, নীলমনি ঘটক: পৃষ্ঠা-৬৫৬, জে এম মিত্র: পৃষ্ঠা-৫৪৫, এইচ. সি এলেন: পৃষ্ঠা-১৮৭ ।