Helonias হেলোনিয়াস
পরিচয়ঃ
ভেরেট্রাম-লিউটিয়াম।
ইহার উপক্ষারের নাম ?হেলোনিন?। এই ঔষধের পুরো নাম হেলোনিয়াস ডাইওইকা।
ইউনিকরন নামক এক প্রকার গাছের টাটকা শিকড় হইতে মূল অরিষ্ট প্রস্তুত
হয়।Helonias dioica; Helonias.
ধাতুগত বৈশিষ্ট্যঃ
বিলাসের কোলে
লালিত ক্ষীণকায়া রমনী এবং যাহারা আহার না করিয়া, না ঘুমাইয়া দিন রাত্রি
পরিশ্রম করিয়া ক্লিষ্ট ও অকস্মর্ণ্য হইয়া পড়িয়াছে তাহাদের জন্য ইহা
সঞ্জীবনী সুধার ন্যায় উপকারী।
ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর।
কাতরতা:
শীতকাতর (দ্বিতীয় গ্রেড) : [Dr. Robert Gibson Miller এবং James Tyler Kent]
ইহার অধিক ব্যবহার নাই এবং ইহা একটি অগভীর/ লঘুজাতীয় ঔষধ।
মনে
করে পেটে যেন কি আছে, যেন সে গর্ভবতী এবং উহা নিম্নদিকে আকৃষ্ট
হয়;কাজকর্মে ব্যস্ত থাকিলে ও রোগ সম্বন্ধে চিন্তা ভাবনা না করিলে ভাল থাকে।
ব্যবহারস্থলঃ জরায়ুচ্যুতি, জরায়ু হতে রক্তস্রাব, বিলম্বে ঋতু
প্রকাশ, শ্বেতপ্রদর, জরায়ুর নানাবিধ পীড়া, বাধক, মুত্রে অন্ডলালা,
মৃৎপান্ডু রোগ প্রভৃতি ক্ষেত্রে প্রযোজ্য।
ক্রিয়াস্থলঃ কিডনি ও জরায়ুর উপর ইহার প্রধান ক্রিয়া।
উপশম/হ্রাসঃ কথাবার্তায় বা কাজকর্মে লাগিলে উপশম।
বৃদ্ধিঃ নড়াচড়ায়; গরম ঘরে; ঋতুলোপকালে(রক্তস্রাব)বৃদ্ধি।
লক্ষণ সূত্রঃ এম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৪১৬, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৩৫৬, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-২৩০, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৩৮৫ ও ৩৯৬, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৪৮৩, নীলমনি ঘটক: পৃষ্ঠা-৩৭৫, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-২৬৯, জে এম মিত্র: পৃষ্ঠা-৪০০, এইচ. সি এলেন: পৃষ্ঠা-১৩১, জন হেনরি ক্লার্ক: পৃষ্ঠা-৭৪৩ ।